ভারত-পাকিস্তান ম্যাচের আগে সাংবাদিকদের সাধারণ প্রশ্নের উত্তরে কিছুটা রহস্য রেখেছেন দুই দলের অধিনায়ক। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা স্পষ্ট কোনো উত্তর না দিয়ে বলেছেন, “আমরা কাল জানতে পারব।” তবে ম্যাচে ক্রিকেট চেতনা বজায় রেখে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।
এরপর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “টসের সময় আমরা হাত মেলানো নিয়ে ভাবব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা ভালো ক্রিকেট খেলব, তারপর সিদ্ধান্ত নেব। ভালোভাবে ঘুমান এবং ভালো কিছু খান।”
জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কের উত্তেজনা ক্রিকেটের মাঠেও প্রতিফলিত হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের তিনটি ম্যাচে দুই অধিনায়কও একবারও হাত মেলাননি। একই ধারা মেয়েদের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দেখা গেছে।
এবার কি এই রেষারেষির অবসান হবে, তা জানা যাবে আগামীকাল টসের সময়। ম্যাচের আগে দুই দলের সমর্থকরা অধিনায়কদের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!