যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন। আকবর হোসেন জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে লন্ডনে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, দায়িত্ব গ্রহণের আগে নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা পরিত্যাগ করতে হবে।
লন্ডনে দায়িত্ব পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!