দেশের বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, কৃত্রিমভাবে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হয়েছে, যার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
তিনি অভিযোগ করেন, অসাধু চক্রের দৌরাত্ম্য এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সঙ্গে চাঁদাবাজির কারণে বাজারে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও তিনি দাবি করেন।
বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের স্বার্থে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!