যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

‘আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না’—নাসীরুদ্দীন পাটওয়ারী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৪:৫৭ AM

৪৭
‘আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না’—নাসীরুদ্দীন পাটওয়ারী

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে ইফতার মাহফিলে হওয়া কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। ইফতার পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তাকর্মীদের সঙ্গেও তিনি মুসাফাহ করার চেষ্টা করেন বলে উল্লেখ করেন।

পাটওয়ারী লিখেছেন, জামায়াতে ইসলামীর আমিরের কাছে নিজের জন্য দোয়া চান। উত্তরে তিনি দোয়া ও দাওয়াহ—দুই-ই থাকবে বলে জানান।

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান–এর সঙ্গে আলাপের সময় ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে কথা বলেন। তাঁর ভাষ্যমতে, এ বিষয়ে তারেক রহমান জানান, উদ্যোগটি শুরু হয়েছে এবং শিগগিরই সারাদেশে চালু হবে।

এ ছাড়া ড. আবদুল মঈন খান–এর সঙ্গে কুশল বিনিময় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন–এর সঙ্গে একটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, ইফতার শেষে বিদায়ের সময় ‘আব্বাস ভাই’ তাঁকে বলেন, “দুষ্টুমি করবা না।” জবাবে তিনি বলেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”

উল্লেখ্য, পোস্টে ‘আব্বাস ভাই’ বলে কাকে বোঝানো হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!