হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রোজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।
ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।”
হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব উপসাগরকে সংযুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। এই পথে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের বড় অংশ সম্পন্ন হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর এই এলাকায় উত্তেজনা বাড়ে এবং প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয় বলে দাবি করা হয়। এতে শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর সহায়তায় নিরাপদে বের করে আনতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ শুরু করা হবে।
ট্রাম্প লিখেছেন, “অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে, যেগুলোর অধিকাংশই চলমান সংঘাতে জড়িত নয়। এসব দেশের অনুরোধে আমরা নৌবাহিনীর সহায়তায় জাহাজগুলোকে নিরাপদে বের করার উদ্যোগ নিচ্ছি।”
তিনি আরও জানান, স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় সোমবার রাত) থেকে এই প্রকল্প কার্যকর হবে।
ইরানের পক্ষ থেকে এই ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়, যা দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!