যুক্তরাষ্ট্র   বুধবার ৬ মে ২০২৬, বুধবার ২২ বৈশাখ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৪

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ AM

২৩
লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) চালানো এই হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন।

হামলার পাশাপাশি একই দিনে লেবাননে চলমান উত্তেজনার মধ্যে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে তেল আবিব। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো ‘আসন্ন বা পরিকল্পিত’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি বলেন, “আমাদের অভিযান শুধু জবাব দেওয়া নয়, বরং যেকোনো হুমকি নস্যাৎ করার ক্ষেত্রেও আমরা পূর্ণ স্বাধীনতা বজায় রাখব।”
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার জেরেই এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
তবে বেসামরিক এলাকায় এই হামলা ও ব্যাপক প্রাণহানি নতুন করে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : আলজাজিরা, রয়টার্স


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!