যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

ম্যানেজিং কমিটি দিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩ AM

১৪
ম্যানেজিং কমিটি দিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ বিষয়ে গুজব বা অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে তৎকালীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার উপায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে।

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে—এমন গুঞ্জনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। তাই এ বিষয়ে কোনো ধরনের অপতথ্য বা গুজব প্রচার না করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ ও যোগ্য প্রার্থীদের সুপারিশ করে আসছে।

শিক্ষক নিয়োগের এ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার বিষয়েই সরকার গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!