যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

আগস্টের প্রথম ৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪২.৯ শতাংশ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:৪২ AM

২৪
আগস্টের প্রথম ৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪২.৯ শতাংশ

চলতি আগস্ট মাসের প্রথম আট দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৬৪০ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ৮ আগস্ট—এই তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার।

অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার। বছরওয়ারি হিসাবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিদেশে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ইতিবাচক ধারা বজায় রয়েছে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!