যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ AM

৩৬
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার দিনের শেষে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গ্রস হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলারে রয়েছে।

বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে গ্রস রিজার্ভের পাশাপাশি আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট ব্যবহারযোগ্য রিজার্ভের তথ্যও প্রকাশ করে থাকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!