দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬’ বা বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমদানি ব্যয় পরিশোধ, মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক লেনদেনে দেশের সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক।
বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে গ্রস রিজার্ভ ও বিপিএম৬—এই দুই পদ্ধতিতে রিজার্ভের তথ্য প্রকাশ করে থাকে।
আরএস
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!