বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে গোলের ক্ষেত্রে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে মেসির গোলসংখ্যা ৪টি। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফুটবলারই এর বেশি পেনাল্টি গোল করতে পারেননি। এই তালিকায় মেসির সঙ্গে আছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। ওই আসরে তিনি সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন।
ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ৬টি পেনাল্টি নিয়েছেন। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে আর্জেন্টাইন অধিনায়কের মোট গোলসংখ্যা ১৩। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপে করেন ৪ গোল, ২০২২ সালে সর্বোচ্চ ৭ গোল, ২০০৬ ও ২০১৮ বিশ্বকাপে ১টি করে গোল করেন তিনি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো গোল পাননি মেসি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!