বর্তমান সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বনাঞ্চল ধ্বংস করে শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া ব্যক্তিই এখন পরিবেশমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ কারণে আগামী পাঁচ বছরে দেশের পরিবেশের অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় পরিসরে কাজ করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিবেশনীতি নিয়ে সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, সরকারের নীতিনির্ধারণে পরিবেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এর ফলে পরিবেশগত ক্ষতির প্রভাব ভবিষ্যতেও বহন করতে হবে।
পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ৬ থেকে ১২ জুন পর্যন্ত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম চলবে। এ সময় রাজধানীর ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০টি গাছ রোপণ ও বিতরণ করা হবে।
এ ছাড়া পরিবেশ দূষণ, বনভূমি দখল এবং বর্জ্য পোড়ানোর মতো বিষয় নিয়ে করণীয় নির্ধারণে একটি সেমিনারের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!