যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুই-তিন দিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৬:২২ AM

১১
দুই-তিন দিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। এই চুক্তি হলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চুক্তি হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও খুলে দেওয়া হবে। তিনি এদিন নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি ইরান-ইসরায়েল সংঘাত নিয়েও মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “তারা একে-অপরের ওপর হামলা করছিল। কিন্তু আমার মাধ্যমে উভয়ই হামলা বন্ধে রাজি হয়েছে। আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি, যা হবে খুবই ভালো চুক্তি।”

তিনি আরও বলেন, “চুক্তির সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যাবে। আর চুক্তিটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হতে পারে।” তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এর আগেও ট্রাম্প একাধিকবার ইরানের সঙ্গে চুক্তির কাছাকাছি থাকার কথা বললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!