যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে বরাত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ PM

১৪
শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে বরাত

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত
সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে—সোমবার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার নির্ভরযোগ্য কোনো খবর পাওয়া যায়নি।

এ কারণে মঙ্গলবার (২০ জানুয়ারি) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

কবে পালিত হবে শবে বরাত ? 
চাঁদের হিসাব অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও বিশেষ দোয়ার মাধ্যমে রাতটি পালন করেন।
পবিত্র এই রাতে মুসলিম উম্মাহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দোয়া করে থাকেন।

শবে বরাত শাবান মাস চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউণ্ডেশন ইসলাম ধর্ম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!