দেশে চীনের বিওয়াইডি (BYD) ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে কোম্পানিটি বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে।
রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের ২০ মার্চের সভায় বিষয়টি অনুমোদন করা হয়। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা …