২০২৬ সালের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২০ মার্চ পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারী সকল হজযাত্রীর জন্য সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ ক…