যুক্তরাষ্ট্র   রবিবার ৫ এপ্রিল ২০২৬, রবিবার ২১ চৈত্র ১৪৩২

কলকাতার ‘সবচেয়ে দামি’ ক্রিকেটার বোলিং সুবিধা পাচ্ছেন না, তীব্র সমালোচনা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৬:০৬ AM

১৫
কলকাতার ‘সবচেয়ে দামি’ ক্রিকেটার বোলিং সুবিধা পাচ্ছেন না, তীব্র সমালোচনা

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি রুপিতে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। তবে এবারের আসরের শুরু থেকেই তার বোলিং সুবিধা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

কলকাতার প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর বিষয়টি তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কলকাতার ওয়ানখেড়ে স্টেডিয়ামে ম্যাচে ২২০ রানের সংগ্রহও জয় নিশ্চিত করতে যথেষ্ট হয়নি। লক্ষ্য তাড়া করতে গিয়ে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পায়। চোটের কারণে ইতিমধ্যেই পেস বোলারের ঘাটতি অনুভব করছিল কলকাতা। তাতে গ্রিনের বোলিং না করার বিষয় আরও আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘গ্রিনের পিঠে ইনজুরি ছিল, যা কাটিয়ে উঠেছে। তবে সাময়িকভাবে বোলিং থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। ভারতে পুরোপুরি বল হাতে ফিরতে তার প্রায় ১০–১২ দিন সময় লাগবে।’

কলকাতার ব্যাটার অজিঙ্কা রাহানে ম্যাচ শেষে বলেন, ‘শিগগিরই গ্রিন বোলিং শুরু করলে আমাদের কম্বিনেশন ভিন্ন হবে। ব্যাটিংয়ে আমরা ভালো করেছি, কিন্তু বোলিংয়ে ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি দ্রুত সে বোলিং শুরু করবে।’

অন্যদিকে সাবেক ভারতীয় ব্যাটার আম্বাতি রাইডু বলেছেন, ‘যদি একজন পেশাদার ক্রিকেটার খেলতে সক্ষম, তাহলে তাকে যা করতে পারা উচিত তা করতে দেওয়া উচিত। এটি ক্রিকেটারের ওপরই ছেড়ে দেওয়া উচিত।’ সাবেক স্পিনার পিযূশ চাওলাও সমালোচনা করেছেন, ‘যদি কোনো অলরাউন্ডার নিজে বলে যে কিছু ম্যাচে বল করতে পারবে না, তাহলে তাকে একাদশে রাখা উচিত কি না, সেটাই প্রশ্ন। কলকাতার এই সিদ্ধান্ত অযৌক্তিক।’

গ্রিনের বোলিং নিয়ে এই বিতর্ক চলমান থাকলেও, কলকাতা ও ক্রিকেট অস্ট্রেলিয়া সতর্কতামূলক অবস্থান বজায় রেখেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!