ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপকে ‘ক্রিকেট বিশ্বকাপের’ সমমানের মনে করা উচিত নয়। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, “আমার কাছে ক্রিকেট বিশ্বকাপ মানে সবসময় ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পরপর আয়োজন হওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টকে চার বছর পরপর আসা ওয়ানডে বিশ্বকাপের সমভাবে দেখা উচিত নয়। আমার মতে, এর প্রকৃত নাম হতে পারে– ‘দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি’।”
মাঞ্জরেকারের এই মন্তব্যের মূল কারণ হলো ওয়ানডে ফরম্যাটের প্রাসঙ্গিকতা ধীরে ধীরে হ্রাস পাওয়া। তিনি মনে করেন, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের চাপের মধ্যে ওয়ানডে এখন ‘স্যান্ডউইচ’ হয়ে পড়েছে।
একই বিষয়ে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। তিনি তার ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ বলেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে তিনি উদ্বিগ্ন। অশ্বিন বলেন, “দর্শকরা এখন টি-টোয়েন্টি ফরম্যাটকে বেশি অনুসরণ করেন। টেস্ট ক্রিকেটের এখনও একটা অবস্থান আছে, কিন্তু ওয়ানডে ততটা প্রাসঙ্গিক নয়।”
এই মন্তব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি দশম আসরের (৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায়) প্রাক্কালে এসেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!