যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

৭ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:০১ AM

৭ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

পাকিস্তান – সাত বছর অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় পেল পাকিস্তান। বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকরা অজিদের ২২ রানে হারিয়েছে। পাকিস্তানের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ১৪৬ রানে অল-আউট হয়েছে।

২০১৮ সালের অক্টোবরের পর পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সাতটি টি-টোয়েন্টি হেরেছিল। এদিন নেতৃত্ব দিয়েছেন সাইম আইয়ুব। ব্যাট হাতে ৪০ রান ও স্পিনে ২ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা হয়েছেন। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও তাঁর।

টস জিতে আগে ব্যাট করা পাকিস্তানের ইনিংস শুরুটা একটু খারাপ হলেও সাহিবজাদা ফারহানকে হারিয়ে ৭৪ রানের জুটি গড়ে সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলি আগা বিপদের মোকাবিলা করেন। তারা যথাক্রমে ২২ ও ২৭ বলেই যথাক্রমে ৪০ ও ৩৯ রান করেছেন। শেষ দিকে বাবর আজম, ফখর জামান, উসমান খান ও মোহাম্মদ নেওয়াজ ব্যাট করতে গিয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৬৮ রান করে দলের সংগ্রহ।

অস্ট্রেলিয়ার পক্ষে ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। বার্টলেট ও মাহলি বেয়ার্ডম্যান ২টি করে উইকেট নেন। ব্যাটিংয়ে ক্যামেরন গ্রিন সর্বোচ্চ ৩৬ রান করেছেন।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন সাইম আইয়ুব ও আবরার আহমেদ। শাদাব খান ও নেওয়াজ একটি করে শিকার করেন। তৃতীয় ম্যাচ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!