যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

হেলিকপ্টারে ট্রফি নিয়ে মাঠে নামবেন আকবর আলি ও সালমা খাতুন, জমকালো আয়োজনে বিপিএল ফাইনাল আজ

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৩ AM

২০
হেলিকপ্টারে ট্রফি নিয়ে মাঠে নামবেন আকবর আলি ও সালমা খাতুন, জমকালো আয়োজনে বিপিএল ফাইনাল আজ

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক | ২৩ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর পর্দা নামছে আজ। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে ম্যাচ শুরুর আগেই দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। বিসিবি সূত্রে জানা গেছে, ফাইনাল ম্যাচের আগে বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বিপিএলের নতুন ট্রফি। আর এই ট্রফি উন্মোচন হবে একেবারেই ভিন্নধর্মী আয়োজনে। হেলিকপ্টারে ট্রফি নিয়ে নামবেন আকবর-সালমা যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকবর আলি এবং নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন। এই সময় স্টেডিয়ামে থাকবে আতশবাজি ও লেজার শো, যা ফাইনালের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। ‘জাদুকরী সন্ধ্যা’র প্রতিশ্রুতি বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিপিএল ফাইনালকে তারা একটি ‘জাদুকরী সন্ধ্যা’ হিসেবে উপস্থাপন করতে চায়। সব বয়সী ক্রিকেটপ্রেমীদের জন্য স্টেডিয়ামে থাকছে বিশেষ বিনোদনমূলক পরিবেশ। ট্রফি উন্মোচনের আগে আয়োজন করা হবে সংগীতানুষ্ঠান ও রঙিন পারফরম্যান্স, যাতে ফাইনাল ম্যাচের আবহ আরও জমে ওঠে। ম্যাচ সূচি বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দুই ইনিংসের মাঝে থাকবে ২০ মিনিটের বিরতি। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ হওয়ার কথা রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!