বাংলাদেশ   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ AM

১৮
মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

সংগৃহীত

রাজশাহী–চট্টগ্রাম মহারণ আজ সন্ধ্যায় মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। আর মাত্র একটি ম্যাচ—এরপরই জানা যাবে, কার হাতে উঠছে এবারের বিপিএল ট্রফি।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে ওঠে রাজশাহী। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নেয় চট্টগ্রাম।

প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ও চট্টগ্রামের মুখোমুখি লড়াইয়ে ৬ উইকেটের জয় পেয়ে সরাসরি ফাইনালের টিকিট কাটে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বে দুই দফা মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম, আর ফিরতি লেগে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। লিগ ও প্লে-অফ মিলিয়ে রাজশাহীর বিপক্ষে তিন ম্যাচে দুইবার জয় পেয়েছে চট্টগ্রাম, যা ফাইনালের আগে তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

মোবাইলে দেখার সুযোগ

বিপিএল ফাইনাল ঘরে বসেই মোবাইলে দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। ট্যাপম্যাড ওয়েবসাইটে সাবস্ক্রিপশন কিনে মোবাইলে সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগ করা যাবে। পাশাপাশি টি-স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এখন একটাই—কে জিতবে বিপিএল দ্বাদশ আসরের ট্রফি, রাজশাহী না চট্টগ্রাম?

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!