যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

শীর্ষ ১০ আইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পেলো বেসিস অ্যাওয়ার্ড

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ PM

১৩
শীর্ষ ১০ আইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পেলো বেসিস অ্যাওয়ার্ড

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশের আইটি ও আইটিইএস খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২৪–২৫ অর্থবছরের শীর্ষ ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে। মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ‘বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট ২০২৬’ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—বিজেআইটি, ব্রেইন স্টেশন ২৩, উল্কাসেমি, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি), রেডিয়েন্ট ডাটা সিস্টেমস এবং ডাটা পাথ লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিশ্বের ১০৪টিরও বেশি দেশে আইটি সেবা রপ্তানি করছে। প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দক্ষ মানবসম্পদ, উদ্যোক্তাদের উদ্ভাবনী সক্ষমতা এবং সরকারের নীতিগত সহায়তার ফলে দেশের আইটি রপ্তানি খাত দ্রুত বিকাশ লাভ করছে। তিনি জানান, ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সরকার এই খাতকে আরও শক্তিশালী করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!