যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ AM

১৬
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে ছেলে-মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।

পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন। অপর শিশু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!