যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ AM

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন বীরেন পাহান (৩৫), উজ্জল পাহান (৩৮), বিপুল পাহান (২৫), সঞ্জু উড়াও (৪৫) ও বিপ্লব পাহান (২২)। তাঁরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর গ্রামের বাসিন্দা।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হয়। পরে তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!