যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ AM

১১
ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ পৌঁছান। তিনি ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুরে জেলা শহরে আসেন।

তারেক রহমান ময়মনসিংহ জেলা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রামের পর জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশ শুরুর সময় দুপুর ২টা নির্ধারিত থাকলেও, নেতার উপস্থিতি এখনো মঞ্চে হয়নি। তবে শহরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেছেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনী পরিস্থিতি গতিরোধক ও চ্যালেঞ্জপূর্ণ হয়ে উঠেছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, এসব আসনের অন্তত পাঁচটিতে বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ সফরের পরে তারেক রহমান গাজীপুর ও উত্তরায় পৃথক সমাবেশে বক্তব্য রাখবেন এবং এরপর ঢাকার গুলশানে ফিরে যাবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সমাবেশ শুরু করেন তারেক রহমান। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জ, ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ বিভিন্ন জেলা সফর করেছেন। ময়মনসিংহ সফরের পর রাজশাহী, নওগাঁ, বগুড়া ও বরিশাল বিভাগে তিনি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!