যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

মৌলভীবাজারে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ AM

১০
মৌলভীবাজারে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই পদত্যাগ কার্যকর হবে। অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন:

শ্রীমঙ্গল পৌর বিএনপি: ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ, আলকাছ মিয়া

কমলগঞ্জ উপজেলা বিএনপি: আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ, হাজী নোমান আহমদ

এর আগে, ১৯ জানুয়ারি কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার আরও ১০ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!