যুক্তরাষ্ট্র   সোমবার ৩০ মার্চ ২০২৬, সোমবার ১৫ চৈত্র ১৪৩২

যেই দিন বিএনপি বিজয়ী হলো, তারপর থেকে দেশে আর মব নেই: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ AM

২৪
যেই দিন বিএনপি বিজয়ী হলো, তারপর থেকে দেশে আর মব নেই: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, “যেই দিন বিএনপি বিজয়ী হলো, সেই মুহূর্ত থেকে দেশে আর মব নেই। আর কোনো ভায়োলেন্স বা মবের উত্থান আমরা দেখতে পাব না।”

গত দেড় বছরে ব্যবসায়ীদের মধ্যে মব এবং অস্থিরতার ভয় বিরাজ করলেও বর্তমান পরিস্থিতিতে তা কমেছে। মাসুদ কামাল এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, “অন্তর্বর্তী সরকারের বড় সাফল্যের মধ্যে ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণে রাখা অন্যতম। বিদেশে টাকা পাচারের যেসব ঘটনা ঘটছিল, তা থামানো গেছে এবং অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হয়েছে।”

তিনি আরও বলেন, “যোগাযোগ সেক্টরে উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন, তিনি মোটামুটি কার্যকর কাজ করছেন। এটি আরেকটি ইতিবাচক দিক।”

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!