তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
নির্বাচনের পরে প্রথম বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন।
শনিবার রাত ৮টার কিছু সময় আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়াল) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস।
সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও দলের সাংগঠনিক অবস্থা নিয়েও বৈঠকে ব্যাপক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!