যুক্তরাষ্ট্র   রবিবার ২৯ মার্চ ২০২৬, রবিবার ১৪ চৈত্র ১৪৩২

আজ রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনের প্রার্থী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ AM

আজ রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনের প্রার্থী

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে আজ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে আজ রোববার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৯টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সিটি করপোরেশন নির্বাচনে দলটির প্রার্থী ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

দলটির নেতারা জানিয়েছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!