বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল ও জুলুমের নির্যাতনের মধ্য দিয়ে তার জীবন থেকে ১৫ বছর চলে গেছে। এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে, যা সঠিকভাবে প্রয়োগ করলে সঠিক লোককে নির্বাচিত করা সম্ভব হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “রাজনীতিবিদরা চোর হয়, কিন্তু আমার বিষয়ে কেউ এমন কথা বলতে পারবে না। আল্লাহর হুকুমে আমি এসব অসৎ কাজ থেকে বিরত থেকেছি, তাই বুকের জোর অনেক বেশি। সততার সঙ্গে রাজনীতি করছি, তাই নিজের কাছে পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার।”
তিনি ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সব সমস্যার সমাধানের আশ্বাসও দেন এবং সবার কাছে দোয়া ও সমর্থনের আহ্বান জানান।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!