বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি আরও জানিয়েছেন, দলটি জনগণের ক্ষমতায়নেও কাজ করবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মেধাবী ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ পরিকল্পনার মধ্যে এই বিষয়গুলো রেখেছেন।
তিনি আরও বলেন, ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে দেশে পেপাল আনার জন্য ইতোমধ্যে দলটি কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে।
ড. মাহদী আমিন আশা প্রকাশ করেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!