ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আবেদন নিয়ে আপিল বিভাগে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রোববার আদেশ দেবেন।
গফুর ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে দ্বৈত নাগরিকতার অভিযোগ করে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী ইসিতে আপিল করেন। ১৮ জানুয়ারি শুনানির পর ইসি তার মনোনয়নপত্র বাতিল করে।
এরপর গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট দায়ের করেন, তবে ২২ জানুয়ারি হাইকোর্ট সরাসরি রিটটি খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন।
রোববার কার্য তালিকায় আবেদনটি ১০২ নম্বর ক্রমিকে থাকবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!