ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণার সময় যুবদলের কিছু নেতা তার কার্যক্রমে বাধা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, “আজ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজারে আমাদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। প্রচারণাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেছেন। তারা দাবি করেছেন, এই এলাকা নাকি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা।’”
তিনি আরও যোগ করেন, “প্রিয় ঢাকা-৮ আসনের ভাই ও বোনেরা, এই দম্ভ ও জুলুমের জবাব আপনারাই দেবেন আগামী ১২ তারিখে। আপনাদের বিচারালয়েই তাদের বিচার রেখে গেলাম।”
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!