ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পাটওয়ারী কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন। কিন্তু শুরুতেই গেটে তাকে কলেজের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে কলেজের ভেতরে শিক্ষার্থীদের ধস্তাধস্তির কারণে অনুষ্ঠান পরিচালনার মঞ্চ ভেঙে যায় এবং একের পর এক ডিম নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা ঘটেছে দুপুর ১২টার দিকে। এ সময় সেখানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আসার কথা ছিল, কিন্তু তার আগেই এ ধস ঘটে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!