যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন: সালাহউদ্দিন আহমদ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:০১ AM

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন: সালাহউদ্দিন আহমদ

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জনগণকে আহ্বান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষ প্রতীকে ভোট দিন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার কইয়ারবিল ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে। বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল। এই দলের পরিকল্পনার সবকিছুই দেশের মানুষকে নিয়ে।”

তিনি আরও বলেন, “বিএনপি সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে, যা দেশের মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

সালাহউদ্দিন আহমদ কইয়ারবিলে প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন। এ সময় দলের জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!