নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর গুলশানের বাসা থেকে তার গাড়ি বহর রওনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তারেক রহমান ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় যোগ দেবেন। ঢাকা ফেরার পথে তিনি আরও দুটি স্থানে সমাবেশে অংশ নেবেন। এর মধ্যে গাজীপুরের রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় সমাবেশে উপস্থিত হবেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!