ছবি: সংগৃহীত
গুম ও খুনের ঘটনার সঠিক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়ে প্রচারণা চালানোর কথা জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ঢাকার একটি আসনও কাউকে না দেওয়ার মতো মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তার ভাষায়, এ ধরনের বক্তব্যে তারা নিজেরাই হাস্যরসের পাত্রে পরিণত হচ্ছেন। এসব মন্তব্য কেবল দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখার কৌশল বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, “আমরা তাদের মতো ভাষা ব্যবহার করব না, কারণ আমরা তাদের মতো নই।”
নিজেদের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, তারা দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থানে পৌঁছেছেন। গত ১৭ বছরের ত্যাগ ও সহযোদ্ধাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, কিছু গোষ্ঠী হঠাৎ করেই রাজনীতিতে সক্রিয় হয়েছে।
কর্মসংস্থান ও নারীর উন্নয়ন পরিকল্পনা
কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরে উল্লেখযোগ্যসংখ্যক কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা উল্লেখ করেন তিনি।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলেও জানান। তার ভাষ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড, নারীদের জন্য বিশেষ সহায়তা এবং গণপরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন।
ইশরাক হোসেন বিএনপি প্রচারণা গুম খুনের বিচার কর্মসংস্থান পরিকল্পনা নারীর ক্ষমতায়ন বাংলাদেশ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!