যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ AM

১৩
হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন হাইকোর্ট বৈধ ঘোষণা করেছেন এবং তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এতে বলা হয়, পূর্বে সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকায় থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। এরপর ঋণ পুনঃতফসিলের পর চেম্বার আদালত তার নাম তালিকা থেকে বাদ দেন। হাইকোর্টের সাম্প্রতিক আদেশের মাধ্যমে তার মনোনয়নপত্র পুনর্বহাল হলো।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি চেম্বার আদালত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের প্রেক্ষিতে সরোয়ার আলমগীরের প্রার্থিতা স্থগিত করেছিলেন। একইদিন নির্বাচন কমিশনও তার মনোনয়ন বাতিল করেছিল।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!