ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নিবন্ধিত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর পোস্টাল ব্যালট তাদের গন্তব্য দেশে পৌঁছেছে।
আজ মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই ব্যালট পৌঁছেছে। এদের মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
প্রবাসী ভোটারদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
তিনি আরও জানান, প্রবাসী ও দেশি মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!