ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির মোবাশ্বের আলমের প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার এই দিন ধার্য করেন। রোববার কার্য তালিকায় আবেদনটি ১০১ নম্বর ক্রমিকে রয়েছে।
ঋণখেলাপির অভিযোগের কারণে মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!