যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে নতুন আমদানি নীতি অনুমোদন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ AM

ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে নতুন আমদানি নীতি অনুমোদন

দেশে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নতুন আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন নীতি রপ্তানিমুখী কার্যক্রমকে উৎসাহিত করতে কাঁচামাল আমদানি, স্থানীয় প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সহজ করবে। কাস্টমস শুল্ক ও অন্যান্য কর ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করা হবে, যা রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে। এছাড়া আমদানিকৃত পণ্যের যাচাই-বিশ্লেষণে ঝুঁকি ব্যবস্থাপনা প্রণয়ন করা হয়েছে।

শফিকুল আলম বলেন, “নতুন নীতি বাস্তবায়নের ফলে দেশে ব্যবসা-বাণিজ্য আরও সহজ হবে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া, পাদুকা, জাহাজ নির্মাণ ও আসবাবপত্র খাতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল শুল্কমুক্ত আমদানি সম্ভব হবে, যা রপ্তানিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!