পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বন্যপ্রাণী সংরক্ষণে সরকার বিশেষ উইং প্রতিষ্ঠা করছে। তবে সেটাই যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে সচেতনতা থাকা প্রয়োজন।
গতকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ ও পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য সমন্বিত ও কৌশলগত সংরক্ষণ উদ্যোগ প্রয়োজন।
উপদেষ্টা আরও বলেন, দেশের সব ধরনের প্রাণীর রেড লিস্ট হালনাগাদের মূল লক্ষ্য হলো বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি করা। এ কাজ না হলে তালিকা প্রণয়ন অর্থহীন হয়ে যাবে।
সূত্র : বাসস
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!