যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ AM

১০
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!