ইরান সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমান ধ্বংস করেছে। মার্কিন কর্মকর্তারা ওয়ালস্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছেন, হামলার লক্ষ্য ছিল বোয়িং ই-৩ সেনট্রি মডেলের বিমান, যা বিশেষ রাডার ব্যবহার করে আকাশ নিয়ন্ত্রণ ও যুদ্ধক্ষেত্রের পূর্ব সতর্কতা দেয়।
ঘটনা ঘটেছে গত শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে। হামলায় যুক্তরাষ্ট্রের ১২ সেনাও আহত হন। একই ঘটনায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে, ই-৩ সেনট্রি বিমান প্রায় ধ্বংস হয়ে গেছে।
মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, এই বিমানটির মাধ্যমে কয়েকশ কিলোমিটার দূরের যুদ্ধবিমান ও মিসাইল শনাক্ত করা সম্ভব এবং এটি আকাশ থেকে সেনা কমান্ডারদের যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র সরবরাহ করে। হামলার আগে যুক্তরাষ্ট্রের কাছে এ মডেলের মাত্র ১৬টি বিমান ছিল।
সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ই-৩ সেনট্রি ফ্লিটের বিমান সহজে রিপ্লেস করা যায় না। প্রয়োজন হলে এটির পরিবর্তে ই-৭ ওয়েজটেইল বিমান আনতে হবে, যার একেকটির দাম প্রায় ৭০০ মিলিয়ন ডলার।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!