যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবসে চীনের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৭:১১ AM

স্বাধীনতা দিবসে চীনের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-এর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন-এর রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান। রাষ্ট্রপতি শি জিনপিং তাঁর বার্তায় বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের একটি উদাহরণ তৈরি করেছে।

তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার, ঐতিহ্যবাহী বন্ধুত্ব সুদৃঢ় করা এবং কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে কাজ করতে প্রস্তুত।

অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানিয়েছেন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-এর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন-এর রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি শি জিনপিং তাঁর বার্তায় বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের একটি উদাহরণ তৈরি করেছে।

তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার, ঐতিহ্যবাহী বন্ধুত্ব সুদৃঢ় করা এবং কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে কাজ করতে প্রস্তুত।

অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!