যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৭:০৭ AM

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-এর সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।

এতে আরও বলা হয়, পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে। পাশাপাশি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!