যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলোর বার্তা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৬:২১ AM

১৬
ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলোর বার্তা

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র–কে বার্তা দিয়েছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো। বার্তাসংস্থা রয়টার্স–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আঞ্চলিক তিনটি সূত্রের বরাতে বলা হয়, সংশ্লিষ্ট আরব দেশগুলো আশঙ্কা করছে, হামলা থামিয়ে দিলে ইরান যুদ্ধ-পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এতে তাদের জ্বালানি ও তেল স্থাপনায় হামলার ঝুঁকি থেকে যাবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের পাঁচজন কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আরব নেতাদের অভিমত—ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!