যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি: ইরান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৫:২০ AM

১৮
মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি: ইরান

ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সৈন্য উপস্থিতিকে হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। শনিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “এই যুদ্ধ পরিষ্কারভাবে প্রমাণ করেছে, আমাদের অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না; বরং এগুলো হুমকি। আমেরিকা ইসরায়েলের জন্য সবাইকে কোরবানি দেয় এবং ইসরায়েল ছাড়া আর কারও ব্যাপারে তাদের মাথাব্যথা নেই। আমেরিকার ওপর নির্ভরশীলরা আক্ষরিক অর্থেই নগ্ন ও অরক্ষিত।”

অপর দিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ সত্ত্বেও সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “১৫ দিনের অন্যায় যুদ্ধের মধ্যেও সরকারি কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টায় জনগণের দোরগোড়ায় সব ধরনের পরিষেবা পৌঁছানো সম্ভব হয়েছে। ইরানের জনগণের সহায়তায় আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব এবং ধ্বংস হওয়া অঞ্চলগুলো আগের চেয়ে সুন্দরভাবে পুনর্নির্মাণ করব।”

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!