জান্তাশাসিত মিয়ানমারে জাতীয় নির্বাচনের সময় দেশটির বিমান বাহিনী বিভিন্ন এলাকায় বিমান অভিযান চালিয়ে কমপক্ষে ১৭০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে কয়েকজন প্রার্থীও রয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মিয়ানমার শাখার প্রধান জেমস রোডেহ্যাভের জানান, নির্বাচনের সময়, অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বিদ্রোহী অধ্যুষিত এলাকায় কমপক্ষে ৫০৮টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক এই নির্বাচনের ফলাফলকে ‘ভুয়া এবং সামরিক বাহিনীর সাজানো নাটক’ বলে উল্লেখ করেছেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর সামরিক সরকার ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তবে দেশের ১২১টি আসনে ভোটগ্রহণ সম্ভব হয়নি। শেষ গণনায় দেখা গেছে, নির্বাচনে বিজয়ী হয়েছে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউএসডিপি)।
সূত্র: বিবিসি
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!