যুক্তরাষ্ট্র   সোমবার ৬ এপ্রিল ২০২৬, সোমবার ২২ চৈত্র ১৪৩২

কদমতলীর কারখানায় বিস্ফোরণ: দগ্ধদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ AM

কদমতলীর কারখানায় বিস্ফোরণ: দগ্ধদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইট তৈরির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুজনকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দগ্ধদের চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ দুজন হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭)। তারা বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার বিকেল চারটার দিকে কদমতলীর ওই কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!